Ad

পানি নিরাপদ, তবুও চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
dayria
Durbin News

সম্প্রতি চট্টগ্রাম শহরে ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলছে। এ বছরের শুরু থেকে ১২ এপ্রিল পর্যন্ত চট্টগ্রামে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২০২ জন। তারমধ্যে গত ৭ এপ্রিল একদিনেই ২৪১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও গড়ে আক্রান্ত হচ্ছেন ১৫০ জনেরও বেশি মানুষ।

মূলত, তীব্র তাপদাহ, খোলা খাবার, এবং অফুটন্ত পানি পানের পাশাপাশি ব্যাক্টেরিয়াজনিত রোগে আক্রান্ত হয়ে ডায়রিয়ায় ভুগছে চট্টগ্রাম শহরের অসংখ্য রোগী।

এদিকে শহরে হু হু করে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শঙ্কায় পড়েছে চট্রগ্রাম ওয়াসা। আর তাই চট্রগ্রাম ওয়াসার পানির গুণগত মান নিয়ে উঠেছে প্রশ্ন। এজন্য পানির গুণগত মান পরীক্ষা শুরু করেছে ওয়াসা কতৃপক্ষ। ইতোমধ্যেই নগরীর ২৪০ টি স্পটের পানির নমুনা পরীক্ষা করেছে সংস্থাটি।

তবে প্রতিষ্ঠানটির দাবি, সবকটি পয়েন্টে নিরপদ ও সুপেয় পানি পাওয়া গেছে। তারপরও কেন ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলেছে সে বিষয়ে সুস্পষ্ট করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী মাকসুদ আলম জানান, ‘নগরবাসীর জন্য নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ করছে চট্টগ্রাম ওয়াসা। তবে সম্প্রতি ডায়রিয়ার প্রকোপ শুরু হওয়ায় আমরা কিছুটা চিন্তায় পড়ে গেছি। নগরীর সব জায়গায় একই মানের পানি সরবরাহ হচ্ছে কিনা সটি জানার জন্য ২৪০টি ভিন্ন ভিন্ন স্পট থেকে পানি সংগ্রহ করা হয়। কিন্তু পরীক্ষায় কোথাও খারাপ রিপোর্ট পাওয়া যায়নি।’

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, কি জন্য যে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বাড়ছে, এর নির্দিষ্ট কারণ আমরা বলতে পারছি না। কারণ এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো গবেষণা হয়নি। কিন্তু বাহিরের খাবার, এবং বাসি খাবার, এবং অফুটন্ত পানির কারণেই এই ডায়রিয়ার প্রকোপ বাড়ছে বলে ধারণা তার।

সংক্রামক রোগের জন্য বিশেষায়িত চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশীদ বলেন, ‘গত ১০-১৫ দিনের মধ্যে যেসব রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের রোগের হিস্ট্রি থেকে জানা যায়, অধিকাংশ রোগীর ইফতারের পর পর তাদের পাতলা পায়খানা শুরু হয়েছে। আক্রান্তরা বাইরের খোলা খাবার খেয়ে এবং অনিরাপদ পানি পান করে এই রোগে আক্রান্ত হয়েছেন।’

এ সময় তিনি বাহিরের খোলা খাবার পরিহার ও খাবার পানি ফুটিয়ে পান করার পরামর্শ দেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad