

নিজস্ব প্রতিবেদক:সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দুইটি সমঝোতা চুক্তি সই হয়েছে। বুধবার (১৬ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
যে দুইটি বিষয়ে সমঝোতা সই হয়েছে সেগুলো হলো- বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও বাদশা ফয়সাল ইনস্টিটিউটের সহযোগিতা স্মারক সই। এছাড়া দুই দেশের মধ্যে কাস্টমস সহযোগিতা চুক্তি সই হয়।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী কেরানীগঞ্জের বসিলায় আরবি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর ভার্চ্যুয়ালি স্থাপন করেন।
এর আগে সকালে বাণিজ্য, বিনিয়োগ ও সামরিক সহযোগিতাসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে সংলাপে বসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
ঢাকার হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক শুরু হয়। যৌথ পরামর্শ সভা শুরু হওয়ার আগে প্রথমে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একান্ত বৈঠক করেন। একান্ত বৈঠক শেষে প্রতিনিধিদল নিয়ে দ্বিপক্ষীয় এ সংলাপ শুরু হয়।
এর আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ মঙ্গলবার বিকালে ঢাকায় পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দ্বিপক্ষীয় আলোচনায় বিনিয়োগসহ অবধারিতভাবে সৌদি আরবের শ্রম বাজার নিয়েও আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস মঙ্গলবার সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে আমাদের শ্রম বাজারের ইস্যুটি থাকেই। তাছাড়া আমরা তাদের কাছ থেকে বিনিয়োগ চাই। এ সফরে বাণিজ্য-বিনিয়োগ এবং জনশক্তি রপ্তানিসহ নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে। এছাড়া একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে বলে আশা করছি।
এর আগে ২০১৯ সালে সৌদি আরবের সঙ্গে সামরিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়।
দুই দেশের সামরিক সহযোগিতা এবং সৌদি আরবে থাকা রোহিঙ্গা শরণার্থীদের পাসপোর্ট দেওয়াসহ বিভিন্ন বিষয় আলোচনা আসবে বলে কর্মকর্তারা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। বুধবার বিকালেই সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন ফয়সাল বিন ফারহান।
লালমনিরহাটের আদিতমারীতে সাত বছরের শিশু নন্দিনী রানী হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার বাবা রনজিং কুমার রায়কে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জ সদর উপজেলার কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ফের ভেঙে গেছে। শুক্রবার সকাল ১১টার দিকে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করে। এতে কয়েকটি গ্রামের নিচু এলাকা তলিয়ে যাওয়ার পাশাপাশি অনেক বসতঘরে পানি ঢুকে পড়েছে। হঠাৎ পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক চা দোকানিকে হুমকি ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনার দুই দিন পর ফোনে ওই দোকানিকে আবারও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌভিক সাহা দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজতে গিয়ে নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে। সৌভিক নিখোঁজ হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর তার মাসতুতো ভাইয়ের স্ত্রীও বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন। একই দিনে কাছাকাছি সময়ে দুজনের নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও পরিবার।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।