
প্রেমিকার সঙ্গে মনোমালিন্য ! এক পর্যায়ে হাতিরঝিল লেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। রাজধানীর হাতিরঝিলের লেক থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা রাজ (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।
শুক্রবার দিনগত রাতে মহানগর প্রজেক্ট সংলগ্ন একটি ব্রিজ থেকে হাতিরঝিল লেকে ঝাঁপিয়ে পড়েন রাজ নামের ওই যুবক। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, মিরপুর এলাকায় থাকতেন রাজ এবং উন্মুক্ততে পড়াশোনা করতেন তিনি। রাজধানীর বাড্ডায় একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। কোনো কারণে প্রেমিকার সঙ্গে মনোমালিন্য হয়। পরে রাতে ব্রিজ থেকে পানিতে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি।
ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



