জাতীয়


সাংবাদিক মহিউদ্দিন সরকার হত্যা মামলার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৭ এপ্রিল ২০২২, ১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার

সাংবাদিক মহিউদ্দিন সরকার হত্যা মামলার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত

কুমিল্লায় সাংবাদিক মহিউদ্দিন সরকার হত্যা মামলার প্রধান আসামি রাজু র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

 

(১৬ এপ্রিল) শনিবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তের গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

 

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে রাজু গোলাবাড়ি এলাকায় অবস্থান করছে। পরে তাকে ধরতে সেখানে অভিযান চালায় র‍্যাব। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে থাকে রাজু। র‍্যাবও পাল্টা গুলি চালালে রাজু আহত হয়। পরে রাজুকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মহিউদ্দিন বলেন, রাজুর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রেখে গেছে র‍্যাব।

 

ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও গুলি জব্দ করা হয়। এ ঘটনায় একজন র্যাবসদস্য আহত হয়েছেন।

 

নিহত রাজু পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। সেনানিবাস এলাকায় তার মোটরসাইকেলের ব্যবসা আছে। রাজু পরিবার নিয়ে ময়নামতি সাহেব বাজার এলাকার ১৫ নম্বর গেটে থাকতেন। এর আড়ালে মাদক ব্যবসা ও সীমান্ত দিয়ে ভারতীয় কাপড়ের চোরাচালানের ব্যবসা করতেন।

 

উল্লেখ্য, গত বুধবার রাতে ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল সংলগ্ন হায়দারাবাদ নগর এলাকায় স্থানীয় সাংবাদিক মহিউদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। মহিউদ্দিন বুড়িচং উপজেলার কুমিল্লার ডাক পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন।

 

এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদকদ্রব্য নিয়ে বিভিন্ন লেখা পোস্ট করতেন। মাদক কারবারিরা তথ্য দেয়ার কথা বলে মহিউদ্দিনকে ডেকে নিয়ে হত্যা করে বলে জানায় পুলিশ।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।