ঢাকা-বরিশাল নৌ রুটে চলাচলকারী বেসরকারি লঞ্চ অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে সোমবার (১৮ এপ্রিল) থেকে।

তবে ঈদ উপলক্ষে লঞ্চের স্পেশাল সার্ভিস (ডাবল ট্রিপ) কবে থেকে শুরু হবে, তা এখনো ঠিক করেনি বিআইডব্লিইটিএ।

বিআইডব্লিউটিএ বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ঈদ উপলক্ষে লঞ্চের বিশেষ সার্ভিস নিয়ে এখানও সিদ্ধান্ত হয়নি। তবে আগামী ২৭ এপ্রিল বৃহস্পতিবার থেকে ঘরমুখো যাত্রীদের চাপ পড়বে বলে ধারণা করা হচ্ছে।

citytouch 728-X-90

তিনি জানান, ঈদ যাত্রায় প্রতিদিন ১০টি কোম্পানির লঞ্চ চলাচল করবে। ঘরমুখো মানুষের চাপের ওপর নির্ভর করবে এই রুটে বিশেষ সার্ভিসে কতগুলো লঞ্চ চলাচল করবে।