
যারা মুজিবনগর কিংবা ৬ দফার মতো দিবস পালন করেন না, তারা কখনোই সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধার কাতারে পরে না, বরং তারা ছদ্মবেশী বর্ণচোরা। এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে রোববার (১৭ এপ্রিল) ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করতে এসে এমন মন্তব্য করেন।
এ সময় তিনি আরও বলেন, ‘মুক্তিযোদ্ধারা মুজিবনগর দিবস পালন না করে থাকতে পারেনা’। তাছাড়া দীর্ঘদিনের মীমাংসিত বিষয় নিয়ে এতদিন পর বিতর্কের কিছু নেই।’ বরং অসাম্প্রদায়িক চেতনাকে শক্তিশালী করে বিজয়কে আরও সুসংহত করতে সবাইকে শপথ নেওয়ার আহবান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


