
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক রিশাদ হোসাইন বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। রোববার (১৭ এপ্রিল) চারদিনের সফরে ঢাকায় আসছেন তিনি। তার এই ঝটিকা সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি ঢাকায় ফেরত আসবেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন বলেও জানা গেছে।
এ বছরে রাশাদ হোসাইনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ প্রদান করে। এর আগে দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ওআইসির বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছিল তাকে।



