জাতীয়


কক্সবাজার সমিতি ঢাকা'র ইফতার মাহফিল অনুষ্ঠিত


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৮ এপ্রিল ২০২২, ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার

কক্সবাজার সমিতি ঢাকা'র ইফতার মাহফিল অনুষ্ঠিত

এহসান আল কুতুবীঃ


ঢাকায় অবস্থানরত কক্সবাজারের বাসিন্দাদের সংগঠন ‘কক্সবাজার সমিতি ঢাকা’ এর নির্বাহী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমিতে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও স্থানীয় সরকার অধিদফতরের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ।


সভাপতির বক্তব্যে তিনি সমিতির কার্যক্রমকে গতিশীল করার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ তুলে ধরেন। শীঘ্রই সমিতির সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনী করার ব্যাপারে আগ্রহ ও নির্দেশনা প্রদান করেন। 


পরে সমিতির সদস্যদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে ইফতার আয়োজনের মূল উদ্যোক্তা সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম ও সহ-সভাপতি মোমিনুর রশিদ আমিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।


স্বাগত বক্তব্যে মোমিনুর রশিদ আমিন কক্সবাজার সমিতির বর্তমান নেতৃত্বে সমিতির গতিশীলতাকে অভিনন্দন জানান। ধন্যবাদ জানান আয়োজনের নেপথ্যের কারিগরদের। 


সাধারণ সম্পাদকের বক্তব্যে মোহাম্মদ খোরশেদ আলম শীঘ্রই সমিতির কার্যক্রম আরো গতিশীল হবে বলে অভিমত ব্যক্ত করেন। 


এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোহাম্মদ মোস্তাকিম।

আয়োজনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি হেলালুদ্দীন আহমেদ এর সহধর্মিণী ইসমত শিরীন।


সমিতির প্রচার প্রকাশনা সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিমের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আবদুল হান্নান।


ইফতার ও দোয়া মাহফিলে নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।