Ad

ঈদে বিমানবন্দরেও অভিযান চালাবে ভোক্তা অধিদপ্তর

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
sahrier
Durbin News

আসন্ন ঈদুল ফিতরে বাড়ি ফেরা যাত্রীদের ভোগান্তি কমাতে বাস ও লঞ্চ টার্মিনালের পাশাপাশি অভ্যন্তরীণ বিমানবন্দরেও অভিযান পরিচালনা করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর কল্যানপুর বাস কাউন্টার এবং গাবতলী বাস টার্মিনালে অভিযান পরিচালনা করার সময় এ তথ্য জানান অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

তিনি জানান, এবার ঈদে শুধু ঢাকা নয়, দেশের ৬৪ জেলায় অভিযান পরিচালনা করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া সমন্বিতভাবে এবার বাস, লঞ্চ এবং বিমানের ক্ষেত্রে তদারকি করবে সংস্থাটি।

এর আগে কল্যানপুর বাস কাউন্টার ও গাবতলী বাস টার্মিনালে অভিযান পরিচালনা করে আটটি পরিবহন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রকাশ্যে ভাড়ার তালিকা প্রকাশ না করায় এই জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

দণ্ড পাওয়া পরিবহনগুলো প্রতিষ্ঠানগুলো হলো- শ্যামলী পরিবহন, হানিফ পরিবহন, মানিক পরিবহন, নাবিল পরিবহন, চাঁপাই পরিবহন, গ্রামীণ পরিবহন, ঈগল পরিবহন ও সোহাগ পরিবহন।

অভিযান শেষে মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ঈদে যাত্রী ভোগান্তি কমাতে বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে তদারকি করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকাসহ দেশের ৬৪ জেলায় এই তদারকি কার্যক্রম পরিচালনা করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় আজ (সোমবার) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এবং কল্যাণপুর বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরো বলেন, আজ তদারকি করার সময় আমরা দেখার চেষ্টা করেছি, কাউন্টারগুলো প্রকাশ্যে মূল্য তালিকা দেন কিনা এবং বিআরটিএ কর্তৃক নভেম্বর-২০২১ সালের যে মূল্য দেওয়া আছে, সেটি অনুযায়ী তারা টিকেট দেন কিনা? অর্থাৎ তারা যাত্রীদের কাছ থেকে টিকেটের মূল্য বেশি রাখছেন কিনা। অভিযানে প্রকাশ্যে মূল্য তালিকা না টাঙানোয় আজ আমরা ৮টি পরিবহনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছি।

তিনি বলেন, প্রতি বছর ঈদে যাত্রীরা হয়রানির শিকার হন। তাদের কাছ থেকে কয়েকগুন বাড়তি ভাড়া আদায় করা হয়। তাই আমরা আজকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছি। আমরা বাস কাউন্টারগুলোকে অনুরোধ করেছি, বিআরটিএ এর মূল্যের বাইরে কেউ যাতে বাড়তি ভাড়া না নেন। কেউ যদি যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেন এবং আমরা যদি এর প্রমাণ পাই, তাহলে আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ করে দেব। এ ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি প্রদর্শন করবো।

ভোক্তা অধিদপ্তরের এই পরিচালক বলেন, আমাদের দেশে নন এসি বাসের মূল্য বিআরটিএ থেকে নির্ধারণ করা আছে। কিন্তু এসি বাসের মূল নির্ধারণ করা নেই। তাই আমরা বাস মালিকদের বলবো, তারা যেন নিজেরা বসে সেটি নির্ধারণ করেন। আমরা তখন দেখবো, তারা যৌক্তিক মূল্য দিয়েছেন কিনা। যৌক্তিক মূল্য নির্ধারণ না করলে আমরা তাদের আমাদের অফিসে ডাকবো। আমরা চাই সবাই মিলে এক সঙ্গে কাজ করবো, যেন সাধারণ মানুষের ভোগান্তি না হয়।

তিনি আরো বলেন, এবার ঈদুল ফিতর উপলক্ষ্যে বাস কাউন্টারে এটিই আমাদের প্রথম অভিযান। আমরা আজ সকলকে নির্দেশনা এবং অনুরোধ জানিয়ে গেলাম, তারা যেন প্রকাশ্যে মূল্য তালিকা টাঙিয়ে রাখেন এবং যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া না নেন। আমরা বৃহস্পতিবার এসে এসব নির্দেশনার প্রতিপালন না দেখলে বড় ধরনের আর্থিক জরিমানা করবো।

এছাড়া যাত্রীরা ঈদে বাড়ি ফেরার সময় কাউন্টারে প্রতারিত হলে বা বিড়ম্বনার শিকার হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১ এ ফোন দেওয়ার জন্য অনুরোধ জানান পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। তিনি বলেন, এই হটলাইন নম্বরে কোনো পরিবহনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ঈদের পর শুনানিতে ডেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি তিনি যাত্রা শুরু আগে যানবাহনের ফিটনেস পরীক্ষা করে নেওয়ার জন্য বাস মালিকদের প্রতি আহ্বান জানান।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad