জাতীয়


মাঝরাতে হঠাৎ ঢাকা কলেজের শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৯ এপ্রিল ২০২২, ০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার

মাঝরাতে হঠাৎ ঢাকা কলেজের শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ

আবারও নিউমার্কেট ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে হঠাৎ এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। 


প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় নিউমার্কেট থেকে সাইন্সল্যাব পর্যন্ত পুরো এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে।


পরিস্থিতি সামাল দিতে পুলিশ ৫ রাউন্ড কাঁদানে গ্যাস ছুঁড়েছে। তবে কী নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায় নি।


নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) রুমী জানান, ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে এখন উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঊর্ধ্বতন অফিসাররাসহ অতিরিক্ত সংখ্যক পুলিশ ঘটনাস্থলে আছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।


প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউমার্কেট-নীলক্ষেতের ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।