রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় গ্রেফতারকৃতদের থেকে ৩ হাজার ৫৬০ পিস ইয়াবা, ২৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ২ গ্রাম ১০ পুরিয়া হেরোইন ও ২৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১৮ এপ্রিল) সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।










