জাতীয়
চন্দ্রিমা ও নুরজাহান মার্কেটে আগুন
আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী নিউ মার্কেট এলাকার পরিস্থিতি। নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন দোকানের কর্মীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ চলছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় একটি পেট্রলবোমা চন্দ্রিমা সুপার মার্কেটের তৃতীয় তলায় বিস্ফোরণের ফলে দোকানে আগুন লেগে যায়। দোকান কর্মীরা পানি ও অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সেখানে আগুন নিভিয়ে ফেলার পর নুরজাহান মার্কেটেও আগুন লাগার ঘটনা ঘটে। তবে এ অগ্নিকাণ্ড ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে কিনা, নাকি নেহায়েত দুর্ঘটনা সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাস্তায় নেমেছেন শিক্ষকরা। দুপুর ১২টার দিকে রাস্তায় নেমে ব্যবসায়ীদের হামলার মুখে পড়েন শিক্ষকরা। তারা শিক্ষকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন বলে অভিযোগ শিক্ষকদের।
এর আগে সকাল ১০টার পর থেকে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবরোধের পর ব্যবসায়ী ও দোকানের কর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। কয়েকটি ককটেল বিস্ফোরণের আওয়াজও পাওয়া যায়।
সংঘর্ষের একপর্যায়ে বেলা ১১টার পর থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজের গেটে এবং ব্যবসায়ীরা চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের সড়কে অবস্থান নেন।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার
ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

.jpg)


