Ad

হামলা থেকে রক্ষা পায়নি অ্যাম্বুলেন্সও (ভিডিও)

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
WhatsApp Image 2022-04-19 at 5.20.51 PM
Durbin News

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষে রক্ষা পায়নি রোগীবাহী অ্যাম্বুলেন্সও। মঙ্গলবার সকালে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের দিকে চন্দ্রিমা মার্কেটের সামনে গেলে হামলা চালায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। এ সময় অ্যাম্বুলেন্সটি ব্যাপক ভাংচুরের শিকার হয়।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে সায়েন্স ল্যাবরেটারি, নিউমার্কেট, নীলক্ষেত ও তার আশপাশের এলাকা দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। রাতভর সংঘর্ষের পর মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে আবারও ঢাকা কলেজের মেইন গেটের সামনে আবারও এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। মুহূর্তেই পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে সংঘর্ষ, দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ঘটে ককটেল বিস্ফোরণের ঘটনাও। রড-লাঠি-ক্রিকেট স্ট্যাম্পসহ দেশীয় অস্ত্র নিয়ে হেলমেট পরিহিত অবস্থায় মারধর করতে দেখা যায় বেশ কয়েকজনকে।

ঘটনার সূত্রপাত ঘটে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গিয়ে ত্রিমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় একশ রাবার বুলেট ছুঁড়ে পুলিশ। গুলি ছোঁড়ারও অভিযোগ করে ছাত্ররা, যদিও পুলিশ সে অভিযোগ অস্বীকার করে। রাতের সংঘর্ষ ভোরের দিকে পুলিশ কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারলেও সকাল সাড়ে ১০ টা থেকে আবারও সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে ঢাকা কলেজের কমপক্ষে ৩৫ জন ছাত্র আহত হন। এছাড়া ব্যবসায়ী-সাংবাদিকসহ কমপক্ষে আরও ২০ জন আহত হয়েছেন। ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আবদুল কুদ্দুস সিকদার জানান, সংঘর্ষে ঢাকা কলেজের ৩৫ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে ব্যবসায়ী পক্ষের ১০ জনের বেশি আহত হয়েছেন বলে দাবি করেছেন তারা। এছাড়া পেশাগত দায়িত্ব পালনের সময় নিউমার্কেট এলাকায় সংঘর্ষের মধ্যে কমপক্ষে ৯ জন সাংবাদিক আহত হয়েছে। এর মধ্যে সময় টেলিভিশনের ৬ জন সংবাদকর্মী, দীপ্ত টিভির প্রতিবেদক আসিফ সুমিত এবং এসএ টিভির ক্যামেরা পারসন কবির হোসেন গুরুতর আহত হন।

সংঘর্ষ চলাকালে চন্দ্রিমা মার্কেটের তিন তলায় আগুন লাগার ঘটনা ঘটে। সে আগুন নিভিয়ে ফেলার পর নুরজাহান মার্কেটেও আগুন লাগার ঘটনা ঘটে। তবে এ অগ্নিকাণ্ড ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে কিনা, নাকি নেহায়েত দুর্ঘটনা সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি।

সংঘর্ষের ঘটনায় নিউমার্কেটের সকল দোকানপাট বন্ধ রয়েছে। সাধারণত মঙ্গলবার নিউ মার্কেট এলাকায় সাপ্তাহিক ছুটি থাকে। তবে রমজান উপলক্ষে চাঁদ রাত পর্যন্ত প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত মার্কেট খোলা রাখার ঘোষণা দিয়েছিল ব্যবসায়ীরা। পাশাপাশি সায়েন্সল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত সব ধরনের দোকানপাটও বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে বিভিন্ন ব্যাংকের শাখা, উপশাখা ও এটিএম বুথসহ সব ধরনের প্রতিষ্ঠান।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad