
ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছন রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ এপ্রিল) কলেজের মূল ফটকে সামনে এক মানববন্ধনে শিক্ষার্থীদের মারধরের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে তারা।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা পুরো ঢাকা শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা।
দুপুর ১২টার দিকে কবি নজরুল কলেজের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সাধারন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মেডিকেলে কেন, প্রশাসন জবাব চাই’, ‘হামলাকারীর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’এসব স্লোগানে ক্যাম্পাস প্রাঙ্গন মুখরিত করে তুলে।
এদিক, এ সহিংসতার প্রতিবাদে রাস্তায় নেমেছে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। এসময় কলেজে থেকে বের হয়ে নিউ মার্কেট দুই নাম্বার গেট ঘুরে নীলক্ষেত এসে অবস্থান নেন।
অন্যদিকে, ঢাকা কলেজের পক্ষে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয় হল থেকে বের হয়ে নীলক্ষেত, সাইন্সল্যাব, কাঁটাবন এলাকায় মহড়া দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।



