আঠারো ঘন্টা দফায় দফায় সংঘর্ষের পর ইফতারের আগে বিকেল ৫টা ৩০ মিনিটে নিউমার্কেটের পরিস্থিতি কিছুটা শান্ত হয়। রাস্তায় পরিবহনও চালু হয়। তবে ইফতারের পর সাইন্স ল্যাব থেকে নীলক্ষেত এলাকা পর্যন্ত আবার সড়ক অবরোধ করে দুই পক্ষ।

ঘটনাস্থল থেকে দূরবীন নিউজের রিপোর্টার সুব্রত চন্দ জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের দিকে এবং ব্যবসায়ীরা তাদের দোকানের দিকে অবস্থান করছে। তবে দুই পক্ষই নীরব আছে বলে জানিয়েছেন তিনি।

আন্দোলনরত শিক্ষার্থী, পুলিশ প্রশাসন, ব্যবসায়ীদের প্রতিনিধি ও কলেজ প্রশাসন ঢাকা কলেজের ভেতরে বৈঠক করছেন।

citytouch 728-X-90

আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের উপর হামলা করার কারনে ডিসি হারুনের পদত্যাগ দাবি করছেন। এছাড়া তারা এ ঘটনার একটি সুষ্ঠু সমাধানও চেয়েছে। পাশাপাশি কলেজে ঈদের ছুটির যে ঘোষণা দেয়া হয়েছে তা প্রত্যাহার করারও দাবি জানান ছাত্ররা।

এদিকে ব্যবসায়ীরা দাবি জানিয়েছে আগামীকালের মধ্যে মার্কেট-দোকানপাট খুলে দেয়ার ব্যবস্থা করার জন্য।