বৈরি আবহাওয়ার ও বৃষ্টিপাতের কারণে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণ পারল না বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বজ্রপাত, বাতাসের বেগ ও প্রবল বৃষ্টিপাতের কারণে প্রায় ৪০ মিনিট আকাশে উড্ডয়নে পর ঢাকায় ফিরে আসে বিমানটি।

বুধবার (২০ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি জানিয়েছে, সৌদি আরবে রিয়াদে যাওয়ার কথা বাংলাদেশ বিমানের বিজি-৩২৩৯ ফ্লাইটটি। ঢাকা থেকে রাত ১১টা ৪০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় এটি। সিলেট থেকে যাত্রী নিয়ে রিয়াদের উদ্দেশ্যে যাওয়া কথা ছিল ফ্লাইটটির।

citytouch 728-X-90

তবে সিলেট বিমানবন্দরের ৯০ কিলোমিটার আগেই আবহাওয়ার প্রতিকূল হয়ে যাওয়ায় ফিরতে শুরু করে বিমানটি। পরবর্তীতে কোথাও অপেক্ষা না করে সরাসরি ফিরে আসে ঢাকায়।

নুরে আলম নামের ফ্লাইটের এক যাত্রী জানান, পথে হঠাৎ পাইলট ঘোষণা করলেন, বৈরী আবহাওয়া ও প্রবল বৃষ্টিপাতের কারণে সিলেটে অবতরণ করা যাচ্ছে না। ফ্লাইট ঢাকায় চলে যাবে। ফিরে আসার কথা শুনে অনেক যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। তবে সবাই নিরাপদে ঢাকায় পৌছেছেন।