জাতীয়
বন্ধই রয়ে গেছে নিউমার্কেটের দোকানগুলো
গত মঙ্গলবার দিনভর রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তাল থাকার পর আজ পরিস্থিতি শান্ত রয়েছে।
সরজমিনে দেখা যায়, বুধবার সকাল নিউমার্কেট এলাকার নীলক্ষেত, সাইন্সল্যাব,কাঁটাবন,এলিফেন্ট রোড শান্ত দেখা গেছে ও যান চলাচল স্বাভাবিক রয়েছে। এসময় সড়কে ব্যবসায়ী-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি। নিরাপত্তার জন্য এলাকায় বিপুল পুলিশের উপস্থিতি লক্ষ করা গেছে। তবে আজও খোলেনি মার্কেটের কোন দোকানপাট।
সোমবার দিবাগত রাতের পর গতকাল মঙ্গলবার দিনভর সংঘর্ষ হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে দোকানমালিক ও কর্মচারীদের এ সংঘর্ষ হয়।
সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ হোসেন (২০) নামের এক পথচারী গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার হারুন অর রশীদ বলেন, নিউমার্কেট ও তার আশপাশের পরিস্থিতি শান্ত রয়েছে। ব্যাবসায়ী ও শিক্ষার্থী বিবাদমান কোন পক্ষকে সড়কে দেখা যায়নি। নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে মার্কেটগুলো এখনো বন্ধ আছে।
সম্পর্কিত
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
‘শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে’, বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং তার বিরুদ্ধে যেকোনো বিচার প্রক্রিয়া আইনগত কাঠামোর মধ্য দিয়েই পরিচালিত হবে।

‘ইন্টারনেট চালু করবা না’, পলককে নির্দেশ দিয়েছিলেন সালমান এফ রহমান
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ রাখার বিষয়ে তৎকালীন সরকারের শীর্ষ পর্যায়ের সরাসরি নির্দেশনার তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন।

স্কুল ফিডিং প্রকল্পে দুর্নীতির অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হওয়ার পর শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

খালেদা জিয়াকে উপহার দেওয়া সেই ‘কালো মানিক’ এবার কুরবানির হাটে, দাম কত?
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের খামারি সোহাগ মৃধার বাড়িতে এখন যেন মানুষের ঢল নেমেছে। কারণ সেখানে রয়েছে বিশাল আকৃতির আলোচিত ষাঁড় ‘কালো মানিক’, যা একসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া হয়েছিল। এবার সেই গরুটিকেই কুরবানির বাজারে তুলতে যাচ্ছেন খামারি।

.jpg)







