জাতীয়
মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী খুলছে দোকানপাট
অল্প কিছুক্ষণের মধ্যেই নিউমার্কেটের দোকানপাট খুলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউ মার্কেট জোনের অতিরিক্ত কমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ।
বুধবার (২০ এপ্রিল) নিউমার্কেটের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, এখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে। এই শান্ত পরিস্থিতি ধরে রাখতে পুলিশ যা করনীয় তাই করছে। ছাত্রদের বুঝিয়ে ক্যাম্পাসে ফেরত পাঠিয়েছি। ব্যবসায়ীদেরও বলে দিয়েছি তারা যাতে শান্ত থাকে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, পরিস্থিতি শান্ত রাখতে আমরা ঢাকা কলেজ কর্তৃপক্ষ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো, ব্যবসায়ী-দোকান কর্মচারী সকলের সহযোগিতা চাইছি। পরিস্থিতি এখন স্বাভাবিক হওয়ায় কিছুক্ষণের মধ্যেই মার্কেটগুলোর দোকানপাট সব খুলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আমরা আশা করছি। পুলিশের পক্ষ থেকে মার্কেট-দোকানপাট খোলার কোন সিদ্ধান্ত দেয়া হয় নি। মার্কেটগুলোর মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ীই ব্যবসায়ীরা দোকান খুলতে শুরু করেছেন। তারা একেক সময় একেক মার্কেট খুলছেন বলেই জানি।
এক প্রশ্নের জবাবে এডিসি শাহেন শাহ বলেন, এখানে শুধু দুইটা পক্ষ না অনেকগুলো পক্ষই রয়েছে। সব পক্ষের সাথেই আমরা কথা বলেছি। সবাই যে যার অবস্থানে থেকে পরিবেশ স্বাভাবিক করতে যা যা করণীয়, তা করার আশ্বাস দিয়েছেন।
এর আগে পুলিশ কর্মকর্তারা নিউমার্কেট এলাকা ঘুরে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় ব্যবসায়ীরা নানা স্লোগান দিতে থাকলে পুলিশ তাদের শান্ত করে।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার
ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

.jpg)


