রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত কুরিয়ার সার্ভিসকর্মী মো. নাহিদ মিয়ার (১৮) মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বুধবার ১২ টায় নিউমার্কেট এলাকার পরিদর্শক ইয়াসির কবির মৃতদেহের সুরতহাল করে দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।

ইয়াসির কবির বলেন, নাহিদের মাথার পাশাপাশি শরীরের বিভিন্ন জায়গায় কাটা জখম রয়েছে। কপাল,নাক,দুই হাত পিঠে বিভিন্ন ভারী জখম আছে। তাছাড়া তার সমস্ত শরীরে ৩ টি কাটা জখম পাওয়া গেছে ।

citytouch 728-X-90

তিনি বলেন, নিউমার্কেটের এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে মঙ্গলবার সংঘর্ষের মধ্যে পড়ে আহত হন নাহিদ। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

নাহিদ এলিফ্যান্ড রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে একটি কুরিয়ার কোম্পানিতে কাজ করতো। বাসা থেকে কাজে যাওয়ার পথে তার ওপর অতর্কিত হামলায় চালায় দুর্বৃত্তকারীরা।

পরিবার সূত্রে জানা যায়, নাহিদের প্রথম জানাজা কামরাঙ্গীরচরে হবে ও পরবর্তীতে আজিমপুর তার দাফন হবে।