জাতীয়


নকল কারখানায় এপেক্স হয়ে যায় এপোক্স, বাটা হয়ে যায় বালা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২০ এপ্রিল ২০২২, ০৬:০৭ অপরাহ্ন, বুধবার

নকল কারখানায় এপেক্স হয়ে যায় এপোক্স, বাটা হয়ে যায় বালা

রাজধানীতে বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের লোগোর আদলে নকল স্যান্ডেল তৈরির অভিযোগে একটি জুতা তৈরির কারখানা সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি ওই কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।


বুধবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কদমতলী থানাধীন জুরাইন-পোস্তগোলা এলাকার আলম সুপার মার্কেটে অভিযান চালিয়ে আব্দুস সাত্তার সুজ নামের ওই কারখানাকে সিলগালা ও জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।


অভিযানে দেখা যায়, কারখানাটি বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের লোগোর আদলে নকল লোগো দিয়ে স্যান্ডেল তৈরি করছে। যেখানে এপেক্স হয়ে গেছে এপোক্স ও এডেক্স এবং বাটা হয়ে গেছে বালা। এছাড়া এপেক্সের লোগো হুবাহু নকল করা হচ্ছে। এসব লোগো তৈরির জন্য কারখানাটির কোনো ধরনের অনুমোদন ছিল না। এমনকি প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সও ছিল না।


পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমান এবং সিলগালা করে। পাশাপাশি নকল লোগো তৈরির ডায়াসগুলো ধ্বংস করে। এছাড়া কারখানার মালিককে জবাবদিহির জন্য বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে শুনানিতে ডাকা হয়।


এই বিষয়ে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল বলেন, আলম সুপার মার্কেটের নিচতলায় অবস্থিত একটি জুতার কারখানায় এসে আমরা দেখলাম, নামি-দামি ব্র্যান্ডের বিভিন্ন স্যান্ডেল নকল করা হচ্ছে। এই জন্য জনস্বার্থে আমরা প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছি। পাশাপাশি নকল স্যান্ডেল তৈরির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটি যে ধরনের লোগো ব্যবহার করেছে, এর জন্য সরকার থেকে অনুমোদন নেওয়ার প্রয়োজন আছে। কিন্তু সে ধরনের কোনো কাগজপত্র প্রতিষ্ঠানটির ছিল না। এছাড়া প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সও ছিল না। তারা অবৈধভাবে স্যান্ডেল তৈরি করছেন। এ জন্য তাদের আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টা ভোক্তা অধিদপ্তরের শুনানিতে ডাকা হয়েছে। তারা যদি শুনানিতে সন্তোষজনক ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারেন এবং সংশ্লিষ্ট কাগজপত্র করবেন বলে কথা দেন তাহলে আমরা প্রতিষ্ঠানটি খুলে দিবো। অন্যথায় কারখানটি স্থায়ীভাবে বন্ধ করে দিবো।


এরপর জুরাইন সেতু মার্কেটের বেশ কয়েকটি কসমেটিকস দোকানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন বিদেশি কসমেটিকসের গায়ে আমদানিকারকের সিল এবং সর্বোচ্চ খুচরা মূল্য না থাকায় তিনটি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।


জরিমানা পাওয়া দোকানগুলো হলো- আরাব কসমেটিকস, জান্নাত কসমেটিকস ও নিরব কসমেটিকস। এর মধ্যে আরাব ও জান্নাত কসমেটিকসকে ১০ হাজার করে ২০ হাজার টাকা এবং নিরব কসমেটিকসকে পাঁচ হাজার টাকা জরিমান করা হয়।


এই বিষয়ে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল বলেন, তারা বিদেশ থেকে বিভিন্ন ধরনের কসমেটিকস নিয়ে আসছে। কিন্তু সেগুলোতে কোনো আমদানিকারকের সিল নেই। তাই আমরা ধারণা করছি এগুলো নকল পণ্য। অথবা যদি বিদেশ থেকে নিয়ে আসে, তাহলে সেগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিয়ে আসা হয়নি। অর্থাৎ এগুলো লাগেজ পার্টির মাল, ভ্যাট-ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছে। আর যদি দেশের ভেতরে তৈরি করা হয়, তাহলে এগুলো নকল। এগুলো ব্যবহার করা খুবই ক্ষতিকর। তাই এখানে তিনটি প্রতিষ্ঠানকে আমরা আর্থিক দণ্ড দিয়েছি। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যহত থাকবে।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

ঘোড়ার মাংস নিয়ে জয়া আহসানের হাইকোর্টে রিট

বাংলাদেশে ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হয়েছে। রিটকারীদের মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও প্রাণী কল্যাণকর্মী জয়া আহসান।

অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে নয়, অপরাধী হিসেবেই দেখুন: প্রধানমন্ত্রী

রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যে-ই অপরাধ করবে, তাকে অপরাধী হিসেবেই দেখতে হবে এবং আইনের প্রয়োগ সবার জন্য সমান হতে হবে।

ভ্রূণযুক্ত ও পচা ডিমে তৈরি হচ্ছে কেক-বিস্কুট, জনস্বাস্থ্যে বড় ঝুঁকি

ভ্রূণযুক্ত ডিম, পচা কুসুম এবং তীব্র দুর্গন্ধযুক্ত নিম্নমানের ডিম ব্যবহার করে তৈরি করা হচ্ছে কেক, বিস্কুট ও পাউরুটির মতো বেকারি পণ্য। বাইরে থেকে সাধারণ খাবারের মতো দেখালেও বাস্তবে এসব পণ্য তৈরি হচ্ছে এমন সব উপাদান দিয়ে, যা মানবদেহের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

হাসিনার পরামর্শে পশ্চিমবঙ্গে শুভেন্দুকে ক্ষমতায় বসানো হয়েছে : কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল অলি আহমদ বলেছেন, শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে।