
ঈদের ছুটিতে নয় দিনের ছুটি কাটানোর আশায় গুড়েবালি। কেননা, জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে সম্ভাব্য ৫ মের সরকারি ছুটি এবার হচ্ছেনা।
সরকারি পুঞ্জিকা অনুযায়ী আগামী ২ থেকে ৪ মে পর্যন্ত সরকারি ছুটি থাকলেও ১ ও ২ তারিখ শুক্র এবং শনিবার থাকায় সাপ্তাহিক ছুটি এবং শ্রমিক দিবসের কারণে ১ মে ছুটি থাকবে।
ঈদের পরে ৫মে খোলা না থাকলে ৬ ও ৭ মে সাপ্তাহিক ছুটি থাকায় মোট নয় দিনের ছুটি উপভোগ করতে পারবেনা সরকারি কর্মচারীরা।
আগামী ৫ মে ছুটির বিষয়টি নাকচ করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয় বলছে, যদি কোনো কর্মকর্তা ৫ মে ছুটিতে থাকে তাহলে তার অপশনাল ছুটি থেকে তা কর্তন করা হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদ হবে ২ মে, ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ৩ মে।


