
মানিগঞ্জের সিঙ্গাইরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. কাওসার নামের এক ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন র্যাবের দুই সদস্য। বুধবার মধ্যরাতে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি এলাকার আলম মার্ডার ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ডাকাত সদস্য মো. কাওছার ওরফে কায়সার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জয়হার এলাকার লোকমান মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান ডাকাত সদস্য কাওসারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রাতে সশস্ত্র সন্ত্রাসী ডাকাতরা র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এরপর ডাকাতদের সঙ্গে র্যাব সদস্যদের গুলি-বিনিময় হয়। দুইপক্ষের গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে একজন সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাবের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএ) ভর্তি করা হয়েছে।া করে।



