জাতীয়


সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিচার হবে: তথ্যমন্ত্রী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২১ এপ্রিল ২০২২, ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার

সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিচার হবে: তথ্যমন্ত্রী

নিউমার্কেটে সংঘর্ষ চলাকালে সাংবাদিকদের ওপর যারা হামলা করেছে, তাদের খুঁজে বের করে বিচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।


বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হ্যাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 


হাছান মাহমুদ বলেন, সেখানে একটি ঘটনা ঘটেছে, তাতে এখন পর্যন্ত দুইজন মারা গেছে। এছাড়া সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছে সাংবাদিকরা। গণমাধ্যমকর্মীদের ওপর কারা হামলা চালিয়েছে, তারা ছাত্র নাকি ব্যবসায়ী সেটা খুঁজে বের করে দোষীদের বিচার করা হবে। 


মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি মূলত সৌজন্য সাক্ষাতে এসেছেন। এ সময় আমরা অনেক বিষয় নিয়েই আলোচনা করেছি। গণমাধ্যম নিয়েও আলোচনা হয়েছে। আমি জানিয়েছি বাংলাদেশের গণমাধ্যম কীভাবে কাজ করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সারা বিশ্বে এর চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়েছে।  


হাছান মাহমুদ বলেন, আমি তাকে বলেছি বাংলাদেশের গণমাধ্যম যেভাবে কাজ করে, বিশ্বের অনেক উন্নয়নশীল দেশও এভাবে কাজ করতে পারে না। ইউকের উদাহারণ দিয়েছি। সেখানে কারও বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করা হলে কিংবা কারও চরিত্র হরণ করা হলে গণমাধ্যমকে অনেক জরিমানা গুনতে হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হয়। আমাদের দেশে কিন্তু সেভাবে এসব হয় না। 


র‍্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, সেটা নিয়েও আলোচনা হয়েছে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। উঠিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হবে, একটু সময় লাগবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।