বিএনপি নেতা ইলিয়াস আলীকে উদ্ধারে এখনো চেষ্টা চালাচ্ছে র্যাব: মঈন
হেড অফ ডিজিটাল মিডিয়া
.jpg&w=3840&q=75)

সম্প্রতি সুইডেন ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ’নেত্র নিউজে’ র্যাব ও বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে র্যাব।
বৃহস্প্রতিবার (২১ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
এ সময় মঈন বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলী যেদিন থেকে নিখোঁজ এবং যখন তার স্ত্রী আমাদের কাছে তার সন্ধানে এসেছিলেন, সেদিন থেকেই আমরা তাকে খুজে বের করতে চেষ্টা করছি। আমরা তার স্ত্রীকে সব সময় সর্বোচ্চ সহযোগিতা করছি। এমনকি এখনো আমরা চেষ্টা করে যাচ্ছি।
এ সময় র্যাবের এই মুখপাত্র বলেন, ইলিয়াস আলীকে খুঁজে বের করা আমাদের দায়িত্ব। এছাড়া নেত্র নিউজে যেসব তথ্য প্রকাশ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। নিউজটি আমরা দেখেছি, এতে কোন ভিত্তি নেই।
উল্লেখ্য,২০১২ সালের ১৭ এপ্রিল বনানী এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয় ইলিয়াস আলী ও তার গাড়ী চালককে। এর পর থেকে এখন পর্যন্ত তাকে খুজে পাওয়া যায়নি। ইলিয়াস আলির পরিবারের দাবি তাকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়েছে।
সম্প্রতি সুইডেন ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল নেত্র নিউজ একটি নিউজ প্রচার করে। সেখানে বলা হয়, মূলত র্যাব ই ইলিয়াস আলীকে গুম করেছে, এতে সম্পূর্ণ ভাবে র্যাবকে দায়ী করেছে।



