
পৃথিবীকে নিরাপদ এবং বাসযোগ্য রাখতে জলবায়ু সংকট ও পরিবেশ দূষণ রোধে তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজনীয়তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে সারা বিশ্বের পরিবেশ সচেতন মানুষ প্রতি বছর ২২ এপ্রিল বিশ্বের ১৯৩টি দেশে দিবসটি পালিত হয়ে আসছে।
পরিবেশ ও প্রকৃতি রক্ষার মাধ্যমে ধরিত্রীকে টিকিয়ে রাখাই দিবসটির একমাত্র লক্ষ্য।
আগামীর প্রজন্মের হাতে সুন্দর ও বাসযোগ্য একটি পৃথিবী তুলে দিতে সারা পৃথিবীর সজাগ জনগোষ্ঠী আজকের এই দিনেটিকে বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালন করে থাকে।
১৯৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মার্কিন সেনেটর গেলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন। পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলিতে বসন্তকালে আর দক্ষিণ গোলার্ধের দেশগুলিতে শীতকালে ধরিত্রী দিবস পালিত হয়। ১৯৯০ খ্রিষ্টাব্দে আন্তর্জাতিকভাবে সর্বপ্রথম এই দিবস পালিত হয়।
এদিকে, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি কতৃক, ‘পৃথিবীকে রক্ষা করতে বাস্তুসংস্থানসমূহ নিরাপদ করি’ এই প্রতিপাদ্য নিয়ে শুক্রবার (২২ এপ্রিল) ৪ ঘটিকায় সিরডাপ মিলনায়তনে এক সেমিনার হওয়ার কথা রয়েছে।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত থাকবেন। প্রবন্ধ রচনা করবেন পরিবেশবিজ্ঞানী ড. আতিক রহমান।
এছাড়াও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক সেমিনারের সভাপতিত্ব করবেন। স্বাগত বক্তব্য রাখবেন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।



