জাতীয়


ক্রেতাদের সমাগমে মুখরিত নিউমার্কেট


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২২ এপ্রিল ২০২২, ১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার

ক্রেতাদের  সমাগমে মুখরিত নিউমার্কেট


নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের পর আবার ্ও পুনরায় জমে উঠেছে নিউমার্কেট। ক্রেতাদের উপস্থিতি ও বিক্রেতাদের হাঁকডাকে প্রথমদিন সরগরম ছিল নিউমার্কেট।


বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেট গিয়ে এমন চিত্রের দেখা মেলে। দেখে বোঝার উপায় ছিল না এই এলাকায় গত চার দিন আগে সংঘর্ষে জড়িয়েছিল শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।


একাধিক ব্যবসায়ী একই জানান, দুই দিনে তাদের অনেক টাকার ক্ষতি হয়েছে। আবার ক্রেতা আসায় আশা দেখছেন তারা। তারা আশা করছেন, ঈদের আগ পর্যন্ত সব ঠিকঠাক থাকবে।


বন্ধুরা মিলে ঈদের কেনাকাটা করতে আসা বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ জানান, পরীক্ষা শেষ হয়েছে, এখন ক্লাসও বন্ধ দিয়ে দিয়েছে। ঈদের ছুটিতেদ বাড়ী চলে যাবো তাই আসলাম। বন্ধ না থাকলে দুই দিন আগেই আসতাম। আর এখানে চাহিদা অনুযায়ী পোশাক পাওয়া যায়, তাই মার্কেটে আসা।


সোমবার রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ, যা চলে সন্ধ্যা পর্যন্ত।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।