
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সিঙ্গাপুরে উদ্দেশ্য বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানান আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগিরই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
৬৯ বছর বয়সী ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন। ২০১৯ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। সে সময় ঢাকায় স্টেন্টিংয়ের মাধ্যমে একটি ব্লক অপসারণ করেন চিকিৎসকরা। পরে সিঙ্গাপুরে থেকে বেশ কিছুদিন চিকিৎসা নিতে হয় তাকে।
এর আগে, গত ২১ ফেব্রুয়ারি রুটিন চেকআপের জন্য ভারতের দিল্লি যান ওবায়দুল কাদের। দিল্লির মেজেন্টা হাসপাতালে তিনি স্বাস্থ্য পরীক্ষা করান।


