
ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে পর নিউমার্কেটে ও আশপাশের বিপণি-বিতানগুলো খোলা পুরোধমে আবার চালু হয়েছে। মার্কেটের চারটি ফটকের মধ্যে চারটিই খুলে দেওয়া হয়।
শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, মার্কেটের বিভিন্ন ফাস্টফুডের দোকান খোলা থাকলেও সংঘর্ষের সূত্রপাত যে দুটি ফাস্টফুডের দোকানের আশপাশের অনেক খাবারের দোকান খোলা রয়েছে। তবে ‘ওয়েলকাম ফাস্টফুড’ ও ‘ক্যাপিটাল ফাস্টফুড’ এখনও বন্ধ।
গত সোমবার (১৮ এপ্রিল) ওয়েলকাম ও ক্যাপিটাল ফাস্টফুডের কর্মচারীদের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
পরদিন মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
বুধবারও (২০ এপ্রিল) শিক্ষার্থী-ব্যবসায়ীদের মধ্যে দিনভর উত্তেজনা বিরাজ করছিপরে বুধবার রাতে শিক্ষার্থী, ব্যবসায়ী ও পুলিশের মধ্যে বৈঠকে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সংঘর্ষে এখন পর্যন্ত দুজন নিহত হয়েছেন।


