জাতীয়
আগাম টিকেট বিক্রিতে স্টেশনে ভিড়, অনলাইনে বিপর্যয়
ঈদযাত্রায় অগ্রিম টিকেট বিক্রির আগেরদিন শুক্রবার (২২ এপ্রিল) কমলাপুর রেলস্টেশনে টিকেট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবারের সদস্যদের আগেভাগেই বাড়ি পাঠাচ্ছেন অনেকেই। আগামী ২৬ তারিখের কাঙ্খিত টিকিট পেতে গতকাল রাত থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন অনেকেই । সেহেরীরে পরেই ভিড়ের সংখ্যা আরো বেড়ে যায়।
এছাড়া অনলাইনে টিকিট নিয়ে নানা ধরণের ভুগান্তিতে পড়েছেন অনেক টিকেট প্রত্যাশীরা।
অনলাইন টিকিট কিনতে গিয়ে ভোগান্তিতে পড়েন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সায়েম। তিনি জানান, আগামী ২৬ তারিখ বিকেলের ট্রেনে ঢাকা ছাড়ার উদ্দেশ্য শুক্রবার সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের কতৃপক্ষের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে টিকিটের জন্য টাকা কেটে নিলেও মেলেনি সিট নাম্বার। পরবর্তীতে সহজ.কম এবং বিকাশে ফোন করে মিলেছে সাত দিনের মধ্যে টাকা ফেরত পাওয়ার আশ্বাসের পর কমলাপুরে টিকিট কিনতে চলে আসেন তিনি।
এ বছরের ঈদ যাত্রায় আন্তনগর ট্রেনের টিকিটের জন্য প্রতিদিন ৩০ হাজার টিকিট বিক্রি করবে রেলওয়ে। যার অর্ধেক স্টেশনের কাউন্টারে এবং বাকি ১৫০০০ অনলাইনে বিক্রি হবে।
উল্লেখ্য, আগামীকাল (২৩ এপ্রিল) থেকে শুরু হবে ঈদযাত্রার জন্য আনুষ্ঠানিক টিকিট বিক্রি কার্যক্রম।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

.jpg)







