
বঙ্গোপসাগরের সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটের কাছে যাত্রীবাহী স্পিডবোট ডুবির ঘটনার প্রায় ৪৮ ঘণ্টার পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিশু।
শুক্রবার (২২ এপ্রিল) সকাল প্রায় সাড়ে ৯টার দিকে সন্দ্বীপের উড়িরচর ইউনিয়নের সাগর উপকূল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বসন্দ্বীপ ফায়ার স্টেশনের কর্মকর্তা কিরিটি রঞ্জন বড়ুয়া বলেন, দুর্ঘটনাস্থল গুপ্তছড়া ঘাটের ২৫ কিলোমিটার দূরে উড়িরচর ইউনিয়নের সাগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুর মরদেহটি নিখোঁজ দুই জমজ বোনের একজনের হবে। বয়স আনুমানিক পাঁচ বছর। মরদেহটি বর্তমানে সন্দ্বীপ থানায় রাখা হয়েছে। শিশুর পরিবারকে খবর দেওয়া হয়েছে।
তিনি বলেন, দুই শিশু যমজ এবং চেহারার আকৃতি একই হওয়ার কারণে মরদেহটি আদিফা নাকি আলিফার সেটা নিশ্চিত হওয়া যাচ্ছে না।



