
মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আর এই ঈদকে ঘিরে রাজধানী থেকে গ্রামের বাড়ি পৌঁছান নগরবাসীর একটি বড় অংশ। এরই মধ্যে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।
পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী (২৩ এপ্রিল) শনিবার সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়, যা ২৭ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে।
ভোরে সেহেরি শেষ করে স্টেশনে পৌঁছেছেন আসিফ আহমেদ। পঞ্চগড়ে যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করতে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছেন তিনি। এই যাত্রী দূরবীন নিউজকে বলেন, ‘আমি ভেবেছিলাম আজ প্রথম দিনের টিকিট দিবে, হয়তোবা তেমন একটা ভিড় থাকবে না। কিন্তু এত লম্বা সিরিয়াল হবে চিন্তাও করিনি।’
ঈদে বাড়ি ফেরার প্রয়োজনে অনেক যাত্রীই একদিন আগে থেকেই স্টেশনে লাইনে দাঁড়িয়েছেন। প্রতিদিন সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত টিকিট প্রদান করবে রেলওয়ে কর্তৃপক্ষ।
তাছাড়াও অনলাইনের মাধ্যমেও টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
ঈদযাত্রার টিকিট বিক্রির তারিখঃ
২৩ এপ্রিল- ২৭ এপ্রিলের টিকিট।
২৪ এপ্রিল- ২৮ এপ্রিলের টিকিট।
২৫ এপ্রিল- ২৯ এপ্রিলের টিকিট।
২৬ এপ্রিল- ৩০ এপ্রিলের টিকিট।
২৭ এপ্রিল- ১ মে’র টিকিট।
আর ঈদ যদি ৩ মে ঈদ হয় তবেই ২৮ এপ্রিল বিক্রি করা হবে ২ মে’র ট্রেনের টিকিট।


