Ad

ঈদের পর ভোক্তার অধিকার ক্ষুন্ন হলে মামলা: শাহরিয়ার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
sahrear
Durbin News

ঈদের পর ভোক্তার অধিকার ক্ষুন্ন হলে অভিযুক্ত প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ও বাস কাউন্টারে অভিযান পরিচালনার পর সাংবাদিকদের মাধ্যমে তিনি ব্যবসায়ীদের এ হুঁশিয়ারি দেন।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, আমরা অনেক বছর ধরে ভোক্তার অধিকার নিয়ে কাজ করছি। যেখানে ভোক্তার অধিকার ক্ষুন্ন হয়েছে, সেখানে আমরা প্রশাসনিক আদেশে জরিমানা করেছি। কিন্তু ঈদের পর ভোক্তার অধিকার ক্ষুন্ন হয় এমন বড় অপরাধের ক্ষেত্রে (মেয়াদোত্তীর্ণ পণ্য দেওয়া, মূল্য তালিকা না থাকা) আমরা অভিযুক্ত প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে মামলা করবো।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আমরা চাই আপনারা এবার অধিক পরিমাণে বিক্রি এবং লাভ করেন। কারণ গত দুই বছর করোনার কারণে আপনারা বেচা-বিক্রি করতে পারেননি। এবার ভোক্তারা প্রচুর আসছে। কিন্তু তাই বলে, আপনারা কোনো পণ্যের ট্যাগের ভেতর দুই-তিনবার মূল্য লিখে তিন-চার গুণ দাম রাখবেন এবং ভোক্তাদের প্রতারিত করবেন এটা কাম্য নয়। এই ধরনের কোনো অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ব্যবসায়ীদের সবসময় পাকা রশিদ ব্যবহার করার পরামর্শ দিয়ে তিনি বলেন, আপনারা পণ্য ক্রয়-বিক্রয়ের পর মূল কপি ভোক্তাকে দিবেন এবং কার্বন কপি আপনাদের কাছে রাখবেন। এটি না করলে আপনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ভোক্তাদের উদ্দেশে মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, আপনারা যদি মনে করেন যে, কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান আপনাদের সঙ্গে প্রতারণা করছে, তাহলে আপনারা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে কল দিয়ে অভিযোগ করবেন। আমরা কথা দিচ্ছি, অবশ্যই আপনারা প্রতিকার পাবেন।

এর আগে রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুরের টাউন হল বাজার, শিয়া মসজিদ সংলগ্ন টোকিও স্কয়ার মার্কেট ও শ্যামলীর বাস কাউন্টারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

অভিযানে টাউন হল বাজারের তিনটি দোকানকে পণ্যের গায়ে উৎপাদন তারিখ না থাকায় এবং ঘোষিত মূল্যের থেকে বেশি দামে পণ্য বিক্রি করায় মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি প্রতিটি বাজারে মাইকিংয়ের মাধ্যমে ব্যবসায়ীদের ভোক্তার অধিকারের বিষয়ে সচেতন করা হয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad