
ঈদ মুসলমানদের জন্য একটি আনন্দ আর উৎসবের দিন। আর এই আনন্দকে পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিয়ে গ্রামে যান অনেকেই।
পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে গ্রামে ফিরছিলেন দুই বন্ধু। মোটর সাইকেলে করে খুলনায় যাচ্ছিলেন তারা। হঠাৎ একটি মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ যায় দুজনেরই।
গোপালগঞ্জের মাজড়া বাসস্ট্যান্ডে মাইক্রোবাসের ধাক্কায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আবদুর রহিম মাসুদ (২০) ও তার বন্ধু শাহাবুদ্দিন মেডিকেল কলেজের ছাত্র আতিকুল ইসলাম (২১) মারা যান।
শনিবার (২৩ এপ্রিল) কাশিয়ানী থানার উপ-পরিদর্শক সজীব কুমার মন্ডল বলেন, ‘সকালে ঢাকা থেকে খুলনার যাওয়ার সময় কাশিয়ানীর মাজড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস দ্রুত গতিতে তাদের আঘাত করে। এতে ঘটনাস্থলে তারা প্রচুর পরিমাণে আঘাতপ্রাপ্ত হয় এবং পরবর্তীতে কাশিয়ানি উপজেলা কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, নিহত দুই শিক্ষার্থীর মরদেহ ফরিদপুর জেলার ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



