
বরগুনার খাজুরকতলা এলাকায় গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের জেলা শাখার সাধারণ সম্পাদক আফজালুর রহমান শাহীনসহ দুই জনকে আটক করে পুলিশ। শনিবার দুপুরে এ অভিযান চালানো হয়।
এসময় তাদের কাছ থেকে জিহাদি বইসহ, নথিপত্র জব্দ করা হয়।
আগামী ২৬ এপ্রিল এই এলাকায় ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার জন্য শাহিনের বাসায় বৈঠকে বসেন তারা।
এমন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে পুলিশ ও ডিবি এক সঙ্গে ওই বাড়িতে অভিযান চালায়।
এ সময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও জেলা শাখার সাধারণ সম্পাদক আফজালুর রহমান শাহীনসহ দুজনকে আটক করে পুলিশ। তাদের থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়।



