
এবার ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি সংখ্যাক ১ লাখ ৫১ জন মানুষ হজ পালনের সুযোগ পাবেন। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটি থেকে ৮১ হাজার ১৩২ জন হজ পালনের সুযোগ পাবেন। তৃতীয় অবস্থানে থাকা ভারত থেকে হজ পালনের সুযোগ পাবেন ৭৯ হাজার ২৩৭ জন হজযাত্রী। আর এই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশটি থেকে এবার ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী হজপালনের সুযোগ পাবেন।
অপরদিকে আরব দেশগুলোর মধ্যে মিশর থেকে সবচেয়ে বেশি মানুষ হজ পালনের অনুমতি পেয়েছেন। দেশটি থেকে এবার হজ পালনের সুযোগ পাবেন ৩৫ হাজার ৩৭৫ জন।
ইরান থেকে এ বছর হজ পালন করতে পারবেন ৩৮ হাজার ৪৮১ জন এবং তুরস্ক থেকে ৩৭ হাজার ৭৭০ জন।
এদিকে, চলতি বছর যুক্তরাষ্ট্র থেকে হজ পালন করতে পাবেন ৯ হাজার ৫০৪ জন, রাশিয়া থেকে ১১ হাজার ৩১৮ জন, চীন থেকে ৯ হাজার ১৯০ জন, থাইল্যান্ড থেকে ৫ হাজার ৮৮৫ জন এবং ইউক্রেন থেকে ৯১ জন।
সৌদির অভ্যন্তর থেকে হজ পালনের সুযোগ পাবেন দেড় লাখ মানুষ এবং সৌদির বাইরে থেকে হজের অনুমতি পাচ্ছেন সাড়ে ৮ লাখ মানুষ।


