Ad

ঘনবসতিপূর্ণ ঢাকায় নেই নগর পরিকল্পনা উন্নয়ন!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
dhakla
Durbin News

হাসান শাহরিয়ারঃ

বাংলাদেশের রাজধানী ঢাকা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরের একটি। ৩০০ কিলোমিটারে এই শহরে বসবাস করছেন প্রায় ২ কোটি ৪০ লাখ মানুষ। ঢাকায় জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ২৩ হাজার ২৩৪ জন।

প্রতিদিন বহু মানুষ ঢাকায় আসছে জীবিকা কিংবা পড়ালেখার জন্য। অফিস, ব্যাংক, পোশাক কারখানা, ইন্ডাস্ট্রিজ অনেক কিছুই রাজধানীমুখী হওয়ায় ঢাকার এ দশা। বিভিন্ন জরিপে ঢাকার নাজুক অবস্থার কথা উঠে এসেছে বারবার। নিজেদের ভাগ্য পরিবর্তনের আশায় মানুষ ঢাকায় আসে। ঢাকার ঘনবসতির পিছনে এটি প্রধান কারণ। জাতিসংঘের হ্যাবিটেট সর্বশেষ প্রতিবেদনে ঢাকাকে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হিসেবে উল্লেখ করা হয়েছে।

ঢাকা শহরে যত্রতত্র গড়ে উঠছে কলকারখানা। এর জন্য আরও বেশি মানুষ আসছে ঢাকায়। ফলে দিন দিন বেড়েই চলছে জনবসতি। শহরের তুলনায় গ্রাম অঞ্চলে সুযোগ সুবিধাও কম থাকায় ঢাকা মূখী বাড়ছে মানুষের চাপ।

ওয়ার্ল্ড পপুলেশন ভিউ এর তথ্য মতে, রাজধানী ঢাকার অভিবাসন প্রত্যাশিদের সংখ্যা বাড়তে শুরু করে ৬০ দশক থেকে, ১৯৫১ থেকে ১৯৬০ পর্যন্ত ঢাকায় জনসংখ্যা বেড়েছে ৪.৫ শতাংশ। ১৯৬১ থেকে ১৯৭৩ সালে স্বাধীনতার পরপরই বেড়েছে ঢাকায় অভিবাসন প্রত্যাশিদের সংখ্যা যা ১০.৩৪ শতাংশ হারে যা অতিতের তুলনায় কয়েকগুণ বেশি।

১৯৭৪ সালের পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন সময় ঢাকায় পাড়ি জমান ৮.২৩ শতাংশ মানুষ । তবে একবিংশ শতাব্দিতে এসে কমেছে রাজধানী গামী মানুষের চিত্র। বিগত ত্রিশ বছরে এসেছে ৪.০১ শতাংশ।

ঘনবসতির কারনে পরিবেশ প্রতিনিয়ত দূষণ হচ্ছে প্রিয় রাজধানী। সুইস সংস্থা আইকিউএয়ার এক প্রতিবেদনে এ তথ্য মতে, টানা চার বছর পৃথিবীর শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশের নাম। আর বিশ্বের দ্বিতীয় দূষিত ঢাকা। প্রথম নয়াদিল্লির নাম রয়েছে।

তবে অনেকেই দেশের মেগা প্রকল্পগুলোকে দোষ দিলেও বাস্তবতা অনেকটা ভিন্ন। ঢাকার বেশিরভাগ এলাকায় নেই নগর পরিকল্পনা উন্নয়ন। মিরপুর, খিলগাও, মুগদা, বাসাবো, টঙ্গি, বাড্ডা এলাকায় অপরিকল্পিত বাসস্থান নির্মাণ ও ড্রেন মেরামত না করায় প্রতিনিয়ত দূষণ বাড়ছেই।

এছাড়া বিপুল এ জনগোষ্টির পরিবহণের জন্য দরকার হয় বিপুল পরিমাণে যানবাহন। যা ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলছে। অবৈধ ও অপরিকল্পিত বাসস্থান নির্মাণের পরিমাণও বাড়ছে এতে সাধারণ জনগণের ভোগান্তি বেড়েই যাচ্ছে ।

ঢাকার পরেই জনসংখ্যার দিক দিয়ে এগিয়ে চট্টগ্রাম। সেখানে বসবাস করছেন প্রায় ৫২ লাখ বাসিন্দা। এরপর, খুলনা, রাজশাহী, ও সিলেটে রয়েছে প্রায় ৯ লাখ ২৭ হাজার মানুষ।

তবে ঢাকার মত ঘনবসতিপূর্ণ অঞ্চল আসলেই দুর্লভ ।

বসতির এই ঘনত্ব নির্ধারণে মূল শহরের আশে-পাশের অধিবাসীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে জাতিসংঘের ডেমোগ্রাফিক ইয়ারবুকে বসতির ঘনত্ব নির্ধারণে শুধুমাত্র “মূল শহর”-এর অধিবাসীদেরকে ধরা হয়েছে। সেই হিসেবে ম্যানিলা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad