
সুনামগঞ্জের শাল্লায় ছায়ার হাওড়ের ফসলরক্ষা বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে ৪ হাজার ২৭০ হেক্টর জমি। তবে এরই মধ্যে হাওরের ৯০ শতাংশ ধান কাটা হয়ে গেছে।
রোববার (২৪ এপ্রিল) ভোরে দাড়াইন নদীর পানির চাপে বাঁধটি ভেঙে হাওড়ে পানি প্রবেশ শুরু করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব জানান, ৯০ শতাংশ জমির ধান কাটা হয়ে গেছে এবং সম্পূর্ণ হাওরে পানি প্রবেশের আগে আরও অনেক জমির ধান কাটা হয়ে যাবে। ফলে সম্পূর্ণ হাওর পানিতে তলিয়ে গেলেও মাত্র ১ থেকে ২ ভাগ জমির ধান নষ্ট হতে পারে।



