জাতীয়
গুরুত্বপূর্ণ আলোচনা, রোহিঙ্গাদের দেখতে আসছেন ডেনমার্কের রাজকুমারী
কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং রোহিঙ্গাদের সঙ্গে দেখা করতে সোমবার ৩ রাষ্ট্রীয় সফরে রাজধানী ঢাকায় আসছেন ডেনমার্কের রাজকুমারী প্রিন্সেস ম্যারি এলিজাবেথ।
এলিজাবেথ হলেন ডেনমার্কের রাজকুমার প্রিন্স ফ্রেডরিকের অর্ধাঙ্গিনী।
ঢাকায় পৌঁছেই এলিজাবেথ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করবেন। এরপর তিনি দেখা করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে।
সবশেষ বিকেলে তিনি যাবেন কক্সবাজার। তাঁর পরের দিন, অর্থাৎ মঙ্গলবার সকালে ডেনিশ রিফিউজি কাউন্সিল আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে যোগ দেবেন এলিজাবেথ। সেখান থেকে তিনি সরাসরি যাবেন রোহিঙ্গা ক্যাম্প ৫-এ।
ক্যাম্পে পৌছে এলিজাবেথ বৃক্ষরোপণের মাধ্যমে মাটি ক্ষয় নিয়ন্ত্রণ ও ডিআরসি'র পরিবেশ পুনরুদ্ধার কার্যক্রম দেখবেন। শুধু তাই নয়, রাজকুমারী ৮-১০ জন রোহিঙ্গা সুবিধাভোগীর সাথেঅ মতবিনিময় করবেন।
এই কর্ম সম্পাদন করে এলিজাবেথ বুধবার সকালে যাবেন সাতক্ষীরায় কুলতী গ্রামে। এরপর এদিন রাতেই ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।
সম্পর্কিত
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

.jpg)







