
দেশের বিভিন্ন অঞ্চলে আরও ৪০ টি ফায়ার স্টেশনের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে এ উদ্বোধন ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানায়, দেশে বর্তমানে মোট ৪৫৬ টি ফায়ার স্টেশন আছে। বর্তমান মেয়াদে ৪০ টি ফায়ার স্টেশন নতুন করে যুক্ত হওয়ায় মোট স্টেশনের সংখ্যা দাঁড়ালো ৪৯৬ টিতে। তাছাড়া নতুন ৪০ টি ফায়ার স্টেশনে সকল ধরণের মালামাল এবং জনবল প্রেরণ করে কার্যক্রম শুরু করা হয়েছে। বর্তমান সময়ে যেহেতু অগ্নি দুর্ঘটনা, জনজীবন ও জনগনের রক্ষা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে তাই এ ৪০ টি ইউনিট যুক্ত হওয়ার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান বহুলাংশে বৃদ্ধি পাবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো, সাজ্জাদ হোসাইন প্রমুখ।


