
দেশেকে সুষ্ঠু এবং সুন্দরভাবে গঠন করতে সকল ধরণের গণমাধ্যমকে একত্রিতভাবে কাজ করার আহ্বান জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
শনিবার (২৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২১ সালের মধ্যম আয়ের দেশ এবং ২০৩১ সালে উন্নয়নশীল দেশে রুপান্তর হবে। কিন্তু আমরা ২০২১ সালেই উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছি। বাকিটুকু লক্ষ্য পূরণে গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ থাকাটা অত্যন্ত প্রয়োজন।
তিনি বলেন, রাষ্ট্রের উন্নয়নে গঠনমূলক সমালোচনা গণমাধ্যমের দায়। আইন সবার জন্য একই, সবার মঙ্গলের জন্য। কেউ এমন কোন সংবাদ প্রকাশ করবেন না যা দেশের মানুষের মধ্যে অস্থিরতা তৈরী করে। সে ধরণের সংবাদ বন্ধের আইন থাকা অতিব জরুরি।
ফরিদুল হক খান আরও বলেন, আমি যদি কোন অন্যায় করে থাকি তাহলে আমার সমালোচনা করবে। আর যে সংবাদ কর্মীটি আমার সমালোচনা করবে, তাকে আমি আমার শুভাকাঙ্খী মনে করি, সকলে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের প্রক্রিয়া চালু রাখেন এবং আমিও সেটিকে স্বাগত জানাই।


