যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহম্মেদ মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ফোর স্টার জেনারেল ড্যানিয়েল হক্যানসন, মার্কিন বিমানবাহিনীর মেজর জেনারেল মিশেল স্টেনসেলের সাথে সাক্ষাৎ করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে সোমবার (১৮ এপ্রিল ২০২২) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সফরে তিনি ওয়াশিংটন ডিসি শহরের পেন্টাগনে মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ এবং চিফ অব ন্যাশনাল গার্ডসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং প্রতিরক্ষা সচিবের কার্যালয়ে ঊর্ধ্বতন বেসামরিক ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন।

citytouch 728-X-90

এই সফরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে অবস্থিত (NESA) সেন্টারের একজন গ্রাজুয়েট হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে প্রতিষ্ঠানটির হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হবে। তিনি সেখানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উপর একটি গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন।

আগামী ২৫ ও ২৬ এপ্রিল ২০২২ তারিখে সেনাবাহিনী প্রধান জাতিসংঘ সদর দপ্তরে ভারপ্রাপ্ত মিলিটারি এডভাইজার এবং পুলিশ এডভাইজারসহ ডিপার্টমেন্ট অব সেফটি এ্যান্ড সিকিউরিটি (UNDSS), ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট (UNDOS) এবং ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল এ্যান্ড পিস বিল্ডিং এ্যাফেয়ার্স (UNDPPA) এর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করবেন।

যুক্তরাষ্ট্র সফর শেষে আগামী ২৭ এপ্রিল তিনি দেশে প্রত্যাবর্তন করবেন।