
রাজধানীর কলাবাগানে মাঠ রক্ষার জন্য আন্দোলনে আসায় গ্রেফতার হওয়া সৈয়দা রত্না এবং তার ছেলে পিয়াংসুকে ১২ ঘন্টা থানায় আটকে রাখার পর গ্রেফতারের সিদ্ধান্ত থেকে সরে আসে কলাবাগান থানা পুলিশ।
রোববার (২৪ এপ্রিল) রাত ১১ টার দিকে পুলিশ তাদের পরিবারের সদস্যদের মুচলেকার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করেন।
কলাবাগান থানার এস আই মোঃ শামীম জানান, মাঠ রক্ষার আন্দোলনের কারণে যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তাছাড়া তাদের মুক্তির সময় মুচলেকায় বলা হয়েছে তারা আর কোন ধরণের সরকারি বাধা প্রদান করবেন না।
এর আগে, বোরবার দুপুরের দিকে গ্রেফতারের পরে কলাবাগান থানার সামনে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দা এবং মানবাধিকার কর্মীরা।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণ কাজ শুরু করলে ফেসবুক লাইভে এসে প্রতিবাদ জানান সৈয়দা রত্না। পরবর্তীতে তাদের আটক করে থানায় নিয়ে যায় কলাবাগান থানা পুলিশ।



