
যেসব পত্রিকার কর্তৃপক্ষ ন্যূনতম অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেনি, তারা সরকারি কোনো ক্রোড়পত্র পাবে না বলে জানিয়েছেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
তথ্য মন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেসব পত্রিকা অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করে নাই, তাদের কোনো ক্রোড়পত্র দেবো না। ক্রোড়পত্র দ্রুত নেওয়ার জন্য চারদিকে যে ঘুরাঘুরি, সেটা বন্ধ হয়ে যাবে।
ড. হাছান মাহমুদ বলেন, ভবিষ্যতে যারা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করবে না, সেক্ষেত্রেও কী করা যায়, সেই বিষয়টি নিয়েও ভাবছে মন্ত্রণালয় ।



