

নিজস্ব প্রতিবেদক:মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃতদের কাছে থাকা ২৮ গ্রাম ৫০০ পুরিয়া হেরোইন, ৩৬ কেজি ৪১০ গ্রাম গাঁজা, ১৮ হাজার ৪৮৪ ইয়াবা, ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (১৬ মার্চ ২০২২) সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।


