Ad

সোনার হরিণ পেতে ভোগান্তির শেষ নেই!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
rail station durbin
Durbin News

মাসুদ সুমন:

দীর্ঘ অপেক্ষা, ক্ষোভ–অসন্তোষ নিয়ে ঈদে ঘরমুখো মানুষেরা ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহ করছেন। খুলনা যাবেন মাসুদ হোসেন। আগেরদিন দুপুর থেকেই অপেক্ষা করছেন কমলাপুর স্টেশনে। দিন গড়িয়ে রাত, এরপর সকাল। মাসুদের সঙ্গে যখন দূরবীন নিউজের কথা হয় তখন ঘড়ির কাটায় বাজে বেলা ১টা। কেটে গেছে দীর্ঘ ২৪ ঘন্টারও বেশি সময়। তখনও কাঙ্খিত টিকিট নামের সোনার হরিণ হাতে পান নি মাসুদ।

গত ২৩ এপ্রিল শনিবার থেকে ঢাকার ৫টি স্টেশনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি হচ্ছে। কমলাপুর স্টেশনে পাওয়া যাচ্ছে সমগ্র পশ্চিমাঞ্চল ও খুলনাগামী ট্রেনের টিকিট, ঢাকা বিমানবন্দর স্টেশনে চট্টগ্রাম ও নোয়াখালীগামী আন্তঃনগর ট্রেনের টিকিট, তেজগাঁও স্টেশনে ময়মনসিংহ-জামালপুরগামী দেওয়ানগঞ্জ স্পেশালসহ ওই অঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট এবং ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের এবং ফুলবাড়িয়া পুরনো রেলওয়ে স্টেশন থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী আন্তঃনগর ট্রেনের টিকিট। এছাড়াও এবার অনলাইনে টিকিট বিক্রি করছে সহজ ডট কম।

কমলাপুরে এবার ৫টি স্থানে টিকিট বিক্রি হচ্ছে। প্রত্যেকটি স্থানেই সকাল থেকেই দেখা যায় উপচে পড়া ভিড়। কাউন্টার খুলতেই উচ্ছ্বাসে মেতে উঠেন ১৮ থেকে ২০ ঘণ্টা অপেক্ষা করা টিকিট প্রত্যাশীরা। তবে তাদের এই উচ্ছ্বাস বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। মূলত ভোগান্তি চরম শিখরে পৌঁছেছে টিকিট বিক্রির শুরুর দিন থেকেই।

১০-১৫টি টিকিট বিক্রির পরই এসির টিকিট শেষ:

টিকিট বিক্রির এই কয়েকদিন বিভিন্ন রেল স্টেশন থেকে সংবাদ সংগ্রহ করেছে দূরবীন নিউজ। এ সময় দূরবীনের কাছে বিভিন্ন প্রকার ভোগান্তির কথা বলেন টিকিট প্রত্যাশীরা।

রাজশাহীর টিকিট কিনতে আসেন সুমন। তিনি অভিযোগ করেন তার পছন্দের এসির টিকিট তিনি পাননি। বলেন, মাত্র ১০ থেকে ১৫ টি এসি টিকিট বিক্রির পরেই কাউন্টার থেকে জানানো হয় এসির টিকিট শেষ।

চরম ভোগান্তিতে নারী-পুরুষেরা:

টিকিট কাটতে আসা বেশিরভাগ নারীরা অভিযোগ করেন, তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। বৈদ্যুতিক পাখা না থাকায় বেশিরভাগ নারীকে দেখা যায় হাতপাখা দিয়ে বাতাস করছেন। এছাড়াও তারা অভিযোগ করেন তাদের লাইনে পুরুষদের ঢুকে যাওয়া নিয়ে। টিকিট প্রাপ্তিতে ধীর গতির কথাও জানান তারা।

পুরুষদের লাইনেও একই চিত্র দেখা যায়। এ সময় অনেককেই নিজ দায়িত্বে নিয়ে আসা প্ল্যাস্টিকের চেয়ারে বসে থাকতে দেখা গেছে। অনেকেই পেপার বিছিয়ে কিংবা মেঝেতে বসে পড়েন। তাদের অভিযোগ নেই পর্যাপ্ত বসার ব্যবস্থা।

অনলাইনে টিকিট সংগ্রহ করা যাচ্ছে না:

টিকিট নিতে আসা অনেকেই অভিযোগ করেন, এবার ট্রেনের অর্ধেক টিকিট অনলাইনে বিক্রির কথা থাকলেও, শতবার চেষ্টা করেও অনলাইনে টিকিট কাটতে পারেননি তারা। অভিযোগ করেন, অনলাইনে অর্ধেক টিকিট দিয়ে তাদের আরও ভোগান্তিতে ফেলেছে রেলওয়ে।

যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন অনলাইনে টিকিট বিক্রি করা প্রতিষ্ঠান সহজ ডট কমের কর্মকর্তারা। তাদের দাবি যে পরিমাণ টিকিট তাদের দেয়া হয়েছে তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি টিকিট প্রত্যাশীরা টিকিট নেয়ার চেষ্টা করছেন। প্রতিদিন একেকটা টিকিটের বিপরীতে আবেদন করছে প্রায় ১৮ হাজার যাত্রী।

ভোগান্তির কথা স্বীকার রেলওয়ে কর্তৃপক্ষেরও:

এসব অভিযোগের বিষয়ে কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারোয়ার বলেন, অনলাইনে টিকিট বিক্রির ভোগান্তির বিষয়ে তিনি অবগত। এ বিষয়ে সহজডটকম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাকে জানিয়েছে, সবাই যখন সকাল আটটায় টিকিটের জন্য একসঙ্গে সার্ভারে লগইন করে, তখনই সার্ভারে সাইবার জ্যাম হচ্ছে। এ কারণে সকাল ৮টা ১০ মিনিট নাগাদ টিকিট পেতে কিছুটা বিলম্ব হয়েছে।

টিকিট প্রাপ্তিতে ধীরগতির বিষয়ে মাসুদ বলেন, এ বছর টিকিট কাটতে জাতীয় পরিচয় পত্রসহ নানান তথ্য সংগ্রহ করা হচ্ছে। ফলে একটু সময় বেশি লাগছে। এ সময়, সবাইকে টিকিট দিতে না পেরে দুঃখ প্রকাশ করেন স্টেশনের ব্যবস্থাপক।

ভোগান্তি শুধু টিকিট প্রত্যাশীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। সাংবাদিকদের ব্রিফকালে চোরের কবলে পড়েছেন কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ারও। ভিড়ের মধ্যে হারিয়েছেন নিজের মানিব্যাগ ও মোবাইল ফোন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad