Ad

রেলে ঈদযাত্রার প্রথম দিনেই শিডিউল বিপর্যয়

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
train
Durbin News

করোনার কারণে দুই বছর নিষেধাজ্ঞার পর এবার কোন বিধিনেষেধ ছাড়াই পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ।

বুধবার (২৭ এপ্রিল) সেহেরির পর থেকে ট্রেনযোগে গ্রামে ফেরার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

ঈদ যাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ে পড়েন সাধারণ যাত্রীরা। রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেসে’র মধ্য দিয়ে যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও শেষ অবধি তা হয়নি। পরে সিলেটগামী ‘পারাবত এক্সপ্রেসে’ এর মধ্য দিয়ে ঈদ যাত্রা শুরু হয়।

কমলাপুর রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল ৯টা পর্যন্ত কমলাপুর রেলস্টেশন থেকে আটটি ট্রেন ছেড়ে গেছে। ঈদযাত্রার শুরুটাই ঘটে শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ভোর ৬ টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি প্রায় এক ঘন্টা বিলম্ব করে। ৬টা ৫৫ মিনিটে ট্রেনটি কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়।

এরআগে ৬টা ২০ মিনিটে স্টেশন ছেড়ে যায় সিলেটগামী পারাবত এক্সপ্রেস। সকাল ৬টা ৪০ মিনিটে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ছাড়ার কথা ছিল, কিন্তু এই ট্রেনটিও প্রায় এক ঘন্টা দেরি করে সাড়ে ৭টার দিকে স্টেশন ছেড়ে যায়।

এছাড়া সকাল ৭টার দিকে নির্ধারিত সময়েই ছেড়ে গেছে চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস। ৩০ মিনিট দেরিতে ৮টা ৪৫ মিনিটে কমলাপুর ছেড়ে যায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস। এছাড়া শিডিউল বিপর্যয়ের কারণে পৌনে ৯টার চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটিও একটু দেরিতে স্টেশন ছাড়ে।

সিলেটের উদ্দেশে রওনা দিয়েছেন ইমরান নামের এক যাত্রী। তিনি জানান, বহু কাঠখড় পুড়িয়ে টিকিট হাতে পেয়েছিলাম। আজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সত্যি এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না।

মিশু নামের আরেক যাত্রীর সাথে কথা বলে জানা যায়, বাবা মায়ের সাথে ঈদ করতে বাড়ি যাচ্ছেন তিনি। তাই ভোরে স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। তার ‘ধূমকেতু এক্সপ্রেস’র মাধ্যমে রাজশাহী যাওয়ার কথা রয়েছে। তবে সময় মত এসে পৌঁছায়নি ট্রেনটি।

এদিকে একপাশে ঘরমুখী ট্রেনের যাত্রীদের দীর্ঘ লাইন দেখা গেলেও অপরদিকে দেখা গেছে টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ সারি। লাইনে দাঁড়িয়ে যাত্রীরা ১ মে’র টিকিট সংগ্রহ করছেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad