
২০২২ শিক্ষাবর্ষের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড।
বুধবার (২৭ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলামের সই করা সময়সূচি প্রকাশ করা হয়।
সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ১৯ জুন ও শেষ হবে ৬ জুলাই।
পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্র বিষয় দিয়ে।
সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত।


