
জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে সদ্য বিদায়ী চেয়ারম্যানদের।
বুধবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের বরাত দিয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী এ তথ্য জানান।
এর আগে গত ১৭ এপ্রিল মেয়াদোত্তীর্ণ হওয়ায় প্রজ্ঞাপন জারি করে দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করে সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে ৫ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে।


