জাতীয়


ফেসবুকে ঈদযাত্রায় ভোগান্তির অভিযোগ, ৫ পরিবহনকে জরিমানা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৯ এপ্রিল ২০২২, ০২:২৪ অপরাহ্ন, শুক্রবার

ফেসবুকে ঈদযাত্রায় ভোগান্তির অভিযোগ, ৫ পরিবহনকে জরিমানা

করোনার কারণে দুই বছর নিষেধাজ্ঞার পর এবার কোন বিধিনেষেধ ছাড়াই পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন সাধারণ মানুষ। ট্রেন, লঞ্চ ও বাসে ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটছেন তারা।


প্রতি বছর ঈদ এলেই পরিবহনগুলোতে সৃষ্টি হয় ভাড়া নিয়ে নৈরাজ্য। ঘরমুখো যাত্রীদের কাছ থেকে আদায় করা হয় কয়েকগুণ বাড়তি ভাড়া, প্রকাশ্যে রাখা হয় না ভাড়ার তালিকা। এবারও এর ব্যতিক্রম ঘটেনি।


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে পরিবহনখাত নিয়ে নানা হয়রানির অভিযোগ করেছেন ঈদযাত্রীরা। প্রকাশ্যে ভাড়ার তালিকা না রাখা ও অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অভিযোগ পেয়ে অভিযানে নামে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 


শুক্রবার (২৯ এপ্রিল) রাজধানীর কল্যাণপুর ও গাবতলী বাস টার্মিনালে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। সঙ্গে ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক ও ঢাকা জেলার প্রধান আব্দুল জব্বার মন্ডল।


অভিযানে সেলফি পরিবহনকে এক হাজার টাকা, শ্যামলী পরিবহনকে ৫০০ টাকা, সাথী পরিবহনকে এক হাজার টাকা, অরিন ট্র্যাভেলসকে এক হাজার টাকা এবং শ্যামনগর পরিবহনকে ৫০০ টাকা জরিমানা করা হয়। 


মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, মাহে রমজান শেষ প্রায়, ঈদ সমাগত। পবিত্র ঈদুল ফিতরে যাত্রীরা যাতে বাড়িতে ঠিকমতো পৌঁছাতে পারেন, সেই বিষয়টি তদারকি করার জন্য আজকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন টিম রাজধানী ঢাকাসহ সারাদেশে তদারকি কার্যক্রম পরিচালনা করছে।


তিনি বলেন, আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, এখানে (কল্যাণপুর-গাবতলী) কয়েকটি পরিবহন ভাড়া বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে যাত্রীরা ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করছিলেন। আমরা এখানে এসে সেলফি পরিবহনের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ পাচ্ছিলাম। যাত্রীরা এসে জানাচ্ছিলেন তারা সরকার নির্ধারিত ১৬৪ টাকা ভাড়ার পরিবর্তে ২০০ টাকা আদায় করছিল। অনেক ক্ষেত্রে ২৫০-৩০০ টাকাও দাবি করছিল। আমরা তাদের একটি গাড়িতে উঠে এই অভিযোগের সত্যতা পাই। পরে বাসটির চালকে এক হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মালিকপক্ষকে ডেকে এনে নির্দেশনা দেওয়া হয়।


শাহরিয়ার বলেন, অনেক পরিবহন প্রকাশ্যে ভাড়ার তালিকা দেননি। তাই আরও চার পরিবহনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। আমরা সবাইকে অনুরোধ করবো, আইনের ব্যত্যয় করে কেউ কিছু করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের উদ্দেশ্য জরিমানা করা নয় বরং সচেতন করা। যাতে যাত্রীরা হয়রানি ছাড়া ঈদে বাড়ি যেতে পারেন।



জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।