

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুক্রবার দিবাগত রাত ১২:৫৬ টায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা, সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহিদ মিনারে নেয়া হবে।
এরপর দাফনের জন্য মরদেহ সিলেটে নেয়া হবে।


